মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ২০
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার রাতে উপজেলার রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।