Skip to main content

Topic/Tag : মরদেহ উদ্ধার


পূবাইলে বাবার বাড়িতে এসে বিশ্ববিদ্যালয়ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমরপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসে প্রাপ্তি মল্লিক পূজা (২৪) নামে এক গৃহবধূ ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) রাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচরে মা হত্যার ৫ দিন পর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে মা শাম্পা খাতুনকে হত্যার পাঁচ দিন পর আড়িয়াল খাঁ নদ থেকে এক বছর বয়সী শিশু আবিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের মরদেহ উদ্ধারের পর থেকেই শিশুটি নিখোঁজ ছিল। গ্রেপ্তারকৃত আসামি ফারুকের দেওয়া তথ্য অনুযায়ী, তাকে হত্যার পর আড়িয়াল খাঁ ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।