Skip to main content

Topic/Tag : মাদকসেবী


শিবচরে ৩২ কোটির নার্সিং কলেজ এখন মাদকসেবীদের আড্ডা

মাদারীপুরের শিবচরে ৩২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন নার্সিং কলেজ প্রকল্পটি এখন অব্যবস্থাপনা ও দুর্নীতির এক চরম দৃষ্টান্তে পরিণত হয়েছে। প্রকল্পের প্রায় ৮৮ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে ২৮ কোটি ২৫ লাখ টাকা বিল উত্তোলনের পর কাজ অসমাপ্ত রেখেই লাপাত্তা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় পার হওয়ার দুই বছর পরও কাজ শেষ না হওয়ায় অরক্ষিত ভবনটি এখন মাদকসেবী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

সীতাকুণ্ডে মাদকসেবীদের হামলায় আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারিদের দৌরাত্ম্য বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অলিগলি ও বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতি রাতেই বসছে ‘মাদকের হাট’। সর্বশেষ গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় মাদক নির্মূল কমিটির ৬ যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে মাদকসেবীরা।