চারঘাটে জামায়াতের যুব ম্যারাথন, অংশ নিলেন শত শত তরুণ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরদহ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় এ আয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ম্যারাথনে শত শত যুবক অংশ নেন।