Skip to main content

Topic/Tag : লালমনিরহাট


সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে এটি বেশি রটানো হচ্ছে। সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে এবং বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে।

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলায় ঘাতকের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রাম থেকে এক নিষ্পাপ আলোর প্রদীপ নিভে গিয়েছিল অকালেই। মাত্র সাত বছর বয়সী অবুঝ শিশু নন্দিনী রায়ের নৃশংস হত্যাকাণ্ড ও লাশ গুমের ঘটনায় অবশেষে ঘাতকদের উপযুক্ত সাজা শুনিয়েছেন আদালত। দীর্ঘ বিচারের দীর্ঘসূত্রতা কাটিয়ে, মাত্র ছয় কার্যদিবসের অভূতপূর্ব সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে (২২) মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই পৈশাচিক অপরাধে সহায়তার কারণে বিধানের পিতা রনজিৎ কুমার রায় ও মাতা মমতা রানীকে প্রদান করা হয়েছে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।