৬ মাসে নির্বাচনি অঙ্গীকারের অধিকাংশ বাস্তবায়ন হয়েছে: রিজভী
বিএনপি সরকারের গত ছয় মাসে অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার ও কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি জানান, বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্যমাত্রার ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অর্জিত হয়েছে এবং সরকারের এই সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান শিগগিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।