সৎ ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: তথ্যমন্ত্রী
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘস্থায়ী করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে যত পরিকল্পনাই করা হোক, তা টেকসই হবে না।