নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ১ আগস্ট (শনিবার) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।