সাগর-রুনি হত্যা মামলা: সাড়ে ১৩ বছর বন্দি সেই প্রহরীর জামিন চায় নিহতের পরিবার
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় দীর্ঘ সাড়ে ১৩ বছর ধরে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই কারাবন্দি নিরাপত্তা প্রহরী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবীরের (এনামুল) জামিন চেয়েছে নিহতদের পরিবার। দীর্ঘ কারাবাসের কারণে তিনি বর্তমানে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে পিবিআই (ঢাকা মেট্রো উত্তর)-এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।