৬ মাস পর সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু
গ্যাসসংকটে দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে সার উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গত আগস্টের শেষ দিকে জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ পাওয়ার পর কারখানা চালুর উদ্যোগ নেওয়া হলেও অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে চূড়ান্ত উৎপাদন শুরু করতে কিছুটা বিলম্ব হয়। কারখানার অভিজ্ঞ প্রকৌশলীদের নিবিড় প্রচেষ্টায় প্রয়োজনীয় মেরামত কাজ শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।