নাটোরে স্কুলছাত্রী অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
নাটোরের বড়াইগ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণের পর ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। নিখোঁজের আট দিন পার হলেও মেয়েটি উদ্ধার না হওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।