দেয়ালে পোস্টার লাগিয়ে শৈশবের স্বপ্না’র খোঁজে মাসুদ
গান বা কবিতার চরণে শহরজুড়ে পোস্টার সাঁটানোর কথা শোনা গেলেও বাস্তবে তার দেখা মিলল ঢাকার সাভারের আশুলিয়ায়। দুই দশক আগে হারিয়ে যাওয়া স্কুলজীবনের প্রিয় সহপাঠী ‘স্বপ্নাকে’ খুঁজে পেতে এক অভিনব ও আবেগঘন উদ্যোগ নিয়েছেন মো. মাসুদ রানা। সহপাঠীর সন্ধানে তিনি আশুলিয়ার জিরাবো এলাকার পাড়া-মহল্লা, সড়ক, দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে সেঁটে দিয়েছেন শত শত পোস্টার। বিষয়টি স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।