মাদারীপুরে প্রবাসীর বাড়িতে হাতবোমা বিস্ফোরণে ২ জন আহত, আটক ১
মাদারীপুর সদর উপজেলায় এক ইতালি প্রবাসীর বাড়ির পেছনের কক্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রবাসীর খালাতো ভাই সালাউদ্দিন গাজীকে আটক করেছে পুলিশ।