Skip to main content

Topic/Tag : হড়গ্রাম ইউনিয়ন পরিষদ


দায়িত্ব নেওয়ার আগেই অনাস্থা, হড়গ্রাম ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ নিয়ে জটিলতা

চেয়ারম্যান পদত্যাগ করেছেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেওয়া প্যানেল চেয়ারম্যান-১ অসুস্থ হয়ে ছুটিতে যান। নিয়ম অনুযায়ী তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়ার কথা প্যানেল চেয়ারম্যান-২-এর। কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই তাঁর বিরুদ্ধে আনা হয়েছে অনাস্থা প্রস্তাব। সেই প্রস্তাবের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। পরে প্যানেল চেয়ারম্যান-২-কে বাদ দিয়ে প্যানেল চেয়ারম্যান-৩-কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার উদ্যোগ নিলে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়ায় চার মাসের স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট।