Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সব সদস্য রাষ্ট্রকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী বা অন্য কোনো নাগরিককে এমন একটি প্রতিষ্ঠানের তদন্ত বা বিচারের মুখোমুখি হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই। এ কারণে তিনি আইসিসির সদস্য দেশগুলোকে অবিলম্বে আদালতটি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভাষণে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, এসব সংস্থা বিশ্বের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দিকে যথেষ্ট মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি ও অভিবাসন-সংক্রান্ত মার্কিন নীতির সমালোচনা করছে।

ট্রাম্প আরও দাবি করেন, বিশ্বজুড়ে খ্রিস্টানদের ওপর নিপীড়ন চললেও এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ নীরব রয়েছে।

এসএস