১২ নভেম্বরের সেই বিভীষিকা: লণ্ডভণ্ড উপকূল, প্রাণহানি লাখো মানুষের
১৯৭০ সালের ১২ নভেম্বর। উপকূলীয় বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বিভীষিকাময় দিন। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এক রাতেই লন্ডভন্ড হয়ে যায় তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বর্তমান ভোলা জেলা ও আশপাশের উপকূলীয় জনপদ। ইতিহাসে এই ভয়াবহ দুর্যোগ ‘ভোলা সাইক্লোন’ নামে পরিচিত। প্রাণহানির বিবেচনায় এটি বিশ্বের অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড়। ....
