সারাদেশ
রাজস্থলীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা থানা আওতাধীন এলাকায় খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের সাহসিকতায় হাতেনাতে আটক হওয়া এক ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে অপর এক সহযোগী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ....
শরীয়তপুরের জাজিরাতে পদ্মায় ভেসে উঠল খণ্ডিত মরদেহ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। নদীর তীরে শুধু ধড়ের অংশটুকু পাওয়া গেছে। ....
ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রদল নেতা নিহত
ঝিনাইদহে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা সৌরভ নিহত হয়েছে। আহত হয়েছে রিয়া খাতুন নামের এক নারী। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী এলাকার ভেটেরিনারী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ....
গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ইউনাইটেড পরিবহনের একটি বাস থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী ওরফে অলি (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ....
ফটিকছড়িতে রুজির প্রাণ কেড়ে নাছির হলেন আজম, ২২ বছর পর ধরা খেলেন নাছির হয়ে!
চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। ....
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ....
গুচ্ছগ্রামের মানুষের পাশে প্রশাসন, শুনলেন দুঃখ-দুর্দশার কথা
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হেমনগর আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে বসবাসরত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সুখ-দুঃখের কথা শুনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। খালিয়াজুরী উপজেলায় এই প্রথমবারের মতো গুচ্ছগ্রামের বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যা ও দুর্ভোগের কথা শোনা এবং একসঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। এতে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার কথা তুলে ধরে নিজেদের জীবনমান উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন স্থানীয় বাসিন্দারা। ....
খুলনায় হাসপাতাল-ক্লিনিকে হামলা, চিকিৎসা বন্ধের হুঁশিয়ারি
হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সাত দিনের সময় বেধে দিয়েছে খুলনার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে স্মারকলিপি দেওয়ার পর পূর্ণ কর্মবিরতিতে (শাটডাউন) যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ....
সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে এতদিন ধরে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি সংগঠনটির সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সাজেক কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। ....
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাসার সামনে দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানাকে উপর্যুপরি ছুরিকাঘাত করার ঘটনায় মূল অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ....
১৮ মিনিটের বৃষ্টিতে ভিজে নষ্টের শঙ্কায় শত শত মণ শুঁটকি
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুবলার চরের আকাশ ছিল পরিষ্কার। ঝকঝকে রোদ ও অনুকূল আবহাওয়ায় শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত ছিলেন জেলে ও ব্যবসায়ীরা। কেউ লইট্টা মাছ শুকানোর জন্য মাচায় সাজাচ্ছিলেন, কেউ ফাইস্যা মাছ প্রক্রিয়াজাত করছিলেন। আবার কেউ সাগর থেকে আসা নৌকা থেকে রূপচাঁদাসহ বিভিন্ন প্রজাতির মাছ নামাচ্ছিলেন। নারী শ্রমিকেরাও মাছ কাটা ও শুঁটকি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। ....
জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন। তবে জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে এমন কর্মসূচি অনুষ্ঠিত হলেও বিষয়টি জানে না স্থানীয় থানা-পুলিশ। মিছিলের কোনো তথ্য তাঁদের কাছে নেই বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ....
মনোহরদীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগানের ক্ষতি
নরসিংদীর মনোহরদীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কয়েক মিনিটের ঝড়েই উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৭ হেক্টর জমির কলাবাগান ক্ষতির মুখে পড়েছে। ....
কুমারখালীতে নাশকতা মামলায় আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭
কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ বিভিন্ন মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে কুমারখালী থানা-পুলিশ। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ....
মাধবপুরে যুবলীগ-ছাত্রলীগের পৃথক স্থানে মশাল মিছিল
হবিগঞ্জের মাধবপুরে গভীর রাতে পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কসহ দুটি স্থানে এসব মিছিল বের করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল। ....
দশ গ্রামের মানুষের ১০ বছরের কষ্ট একটি সেতু
একটি সেতু শুধু নদীর দুই পাড়কে যুক্ত করে না, যুক্ত করে মানুষের জীবন, জীবিকা, স্বপ্ন ও সম্ভাবনাকে। কিন্তু পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধার বাজার এলাকায় সুতাবাড়িয়া নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে আছে প্রায় ১০ বছর ধরে। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও সেতুটি পুনর্নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নদীর দুই পাড়ের অন্তত ১০টি গ্রামের মানুষ। ....
কুমারখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ....
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজশাহীতে ফের ফগার স্প্রে শুরু
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ অভিযান চালানো হবে। মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে রাসিক। ....
কালাইয়ে বেতন কর্তনের অভিযোগে শিক্ষকদের ক্লাস বর্জন
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষকদের বেতন কর্তনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার ছফির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন সহকারী শিক্ষকরা। এতে পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ....
