ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজশাহীতে ফের ফগার স্প্রে শুরু
ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে আবারও ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এ অভিযান চালানো হবে। মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং অভিযোগের ভিত্তিতে চিহ্নিত এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়েছে রাসিক। ....
