পাহাড়ি অর্থনীতি বদলে দিতে আসছে ‘বারি কাজু বাদাম-১’
দেশের পাহাড়ি অঞ্চলের কৃষিতে এক নতুন সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর রাঙামাটি জেলার রাইখালিস্থ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে সফলভাবে অবমুক্ত করা হয়েছে উচ্চফলনশীল নতুন জাত ‘বারি কাজু বাদাম-১’ (BARI Kaju Badam-1)। কৃষি বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘদিনের নিরলস গবেষণা এবং মাঠপর্যায়ের সফল মূল্যায়নের ভিত্তিতে কাজু বাদামের এই উন্নত জাতটি বাংলাদেশে বাণিজ্যিক চাষাবাদের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ....
