প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন নতুন সদস্য যুক্ত হচ্ছেন। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন বা রদবদল হতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ হওয়ার কথা রয়েছে। ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সরকারের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র। নতুন যে চারজন মন্ত্রী হচ্ছেন তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সম্ভাব্য রদবদলের তালিকায় বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার মন্ত্রণালয় রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
দীর্ঘ দুই দশক পর গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। গত ১৮ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের দিনই ৪৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়। মন্ত্রিসভায় ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ২৪ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার পরই নতুন মন্ত্রিরা শপথ নেবেন।
এনএ




Comments