রাজধানীর শাহবাগ এলাকায় তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার পর মেট্রোরেলের ৫২৭ নম্বর পিলারের নিচে এ বিস্ফোরণ ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মেও ককটেল বিস্ফোরণ হয়।
এসএস




Comments