যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সামরিক উত্তেজনা কমাতে তিনটি শর্ত দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে তেহরানের অবস্থান তুলে ধরেছেন।
তিনি জানান, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত দেওয়া এবং নৌবাহিনীর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার—এই তিনটি ইরানের প্রধান দাবি।
কাতারের মধ্যস্থতায় ইতোমধ্যে এসব শর্ত মার্কিন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রেজাই। এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।
রেজাই বলেন, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসান নয়, সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যকার যুদ্ধেরও স্থায়ী সমাধান চায়। তার দাবি, হুথিরাও সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।
সূত্র: আল-জাজিরা
এসএস




Comments