দেশের চার জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন ও বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী চার জেলায় পদায়ন হওয়া নতুন পুলিশ সুপারদের তালিকা:
নীলফামারী: মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো. মেনহাজুল আলম, পিপিএম-সেবা-কে নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
মুন্সীগঞ্জ: এর আগে নেত্রকোনার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজার পূর্ববর্তী আদেশ বাতিল করে তাঁকে মুন্সীগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
জামালপুর: বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদা, পিপিএম-সেবা-কে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
বরগুনা: পুলিশ সদর দপ্তরের এসআরবির পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতীকে বরগুনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিআইডি ও ডিএমপিতে নতুন দায়িত্ব
জেলার পুলিশ সুপার পদে রদবদলের পাশাপাশি বেশ কয়েকজন কর্মকর্তাকে সিআইডি ও ডিএমপিতে যুক্ত করা হয়েছে। নীলফামারীর সাবেক পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং জামালপুরের সাবেক পুলিশ সুপার মোহা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া গত ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে নেত্রকোনার সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে মো. তরিকুল ইসলামের বদলির সংক্রান্ত যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।
ডিআর




Comments