Image description

টাঙ্গাইলের সখিপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আব্দুল হাকিমের ছেলে পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা সদর থানার সুমন (২৬)।

Capture

স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী অপর একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চারজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরিবারের সাথে যোগাযোগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মানবকন্ঠ/আরআই