Image description

যশোরের ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমঙ্গীর মোল্যা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মো. সামিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সের সমন্বয়ে একটি দল রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. আলমঙ্গীর মোল্যাকে আটক করে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আলমঙ্গীর মোল্যা রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের মো. ছলেমান মোল্যা ও চামেলী বেগমের ছেলে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে বুধবার (১২ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।