পূবাইলে এনসিপির থানা কমিটি ঘোষণা, শিগগিরই উদ্বোধন দলীয় কার্যালয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাজীপুর মহানগরের পূবাইল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাসের জন্য অনুমোদন পাওয়া এ কমিটিতে মো. নাঈম মিয়াকে আহ্বায়ক এবং মো. শরীফ খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাতে গাজীপুর মহানগর এনসিপির আহ্বায়ক হোসাইন আল মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হান্নান ও মো. আলামিন হোসেন। মো. মেহেদী হাসান রাজুকে সদস্য সচিব, মো. রাজিব সরকারকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং মো. মারুফ হোসেন মামুনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রাতুল ইসলাম অভি।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. মেহেদী হাসান তন্ময়, মো. জোনাইদ হাসান ও মো. আসিফ মিয়া। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. মাসুদুর রহমানকে। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. জাকারিয়া ফাহিম।
কমিটির সদস্যরা হলেন মো. রিফাত মিয়া, মো. ইমরান হোসেন, মো. আশিকুল ইসলাম তুষার, মো. আলী রাজ খান, মো. মনির খান, মো. আব্দুর রহমান আশিক, মো. আল আমিন, মো. ইসমাইল হোসেন ও মো. বিল্লাল হোসেন। নবগঠিত কমিটির আহ্বায়ক মো. নাঈম মিয়া মানবকণ্ঠকে বলেন, দীর্ঘদিন ধরে তারা কমিটির অপেক্ষায় ছিলেন। সোমবার রাত ১০টার দিকে মহানগর থেকে পূবাইল থানা কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে পূবাইলে আমাদের কার্যালয় নেওয়া হয়েছে। কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হলে মহানগরের নেতাদের উপস্থিতিতে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’ নাঈম মিয়া আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে পূবাইলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীরা কাজ করবেন।
এম আর এ




Comments