Image description

‎মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও যাত্রী ছাউনীর পাশে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর স্টেশন সূত্রে জানা যায়, ভোর ৫টা ১২ মিনিটে সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
‎পরে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
‎ফায়ার সার্ভিসের লিডার মো. আঃ ছবুর তালুকদারের নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
এসএ