Image description

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিবাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। অপরদিকে, যাত্রীবাহী একটি অটোরিকশা বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে আসছিল। ঘুন্টিবাজার এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশাটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকান ও বসতবাড়িতে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এসএ