রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন প্রধান সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুমার নামাজের পরপরই সোহাগ পরিবহনের টিকিট কাউন্টারের কাছে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা জাহিদ হোসেন জানান, শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই সুযোগ বুঝে দুর্বৃত্তরা রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টার লাগোয়া প্রধান সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। ঘটনার আকস্মিকতায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
ডিআর




Comments