রাজবাড়ীতে আগুনে পুড়ে বরু খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত বরু খাতুনের ছোট ভাই ইনু হোসেন। আগুনে পুরে ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি ঘর ও একটি গরু।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে জেলা সদরের শহিদ ওহাবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শহিদ ওহাবপুর ইউনিয়নের মেম্বার হাবিবুর রহমান বাবু জানান, বুধবার ভোর রাতে নিহত ওই বৃদ্ধার ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাকে বাঁচাতে ছোট ভাই ছুটে এলে সেও অগ্নিদগ্ধ হয়। তাকে বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মো. মাহাবুবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় একজনের মৃত্য হয়েছে। একজন আহত আছে। এছাড়াও একটি শোবার ঘর ও একটি গরুর ঘর পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ চলমান আছে।
মানবকণ্ঠ/এআই




Comments