Image description

ঢাকা মাওয়ায় এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের উপরে গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজদিখান ফায়ার সার্ভিস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যশোর থেকে একটি মাল বোঝাই পিকআপ এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যেে রোববার (৮ ফেব্রুয়ারি ) রাত ২ টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় ঢাকা মেট্টো ড- ১১-৬০৭২ নাম্বারের পিকআপটি অজ্ঞাত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপে থাকা ড্রাইভার, হেলপার ভিতরে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে নিহত অবস্থায় অপর জনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহতকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে সিরাজদিখান ফায়ার র্সাভসিরে ওয়্যারহাউজ ইন্সপক্টের মোঃ আরফি আনোয়ার বলনে, প্রাথমিকভাবে আমরা নিহত দুজনের নাম পরিচয় পায়নি। তাদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছ হস্তান্তর করা হয়ছে।