Image description

ফরিদপুরের সালথায় আগুনে তিন কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিত পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ওই গ্রামের কৃষক মো: আনারুল মাতুব্বরের একটি, শহিদ মাতুব্বরের একটি ও আতিক মাতুব্বরের একটি বসতঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া তাদের তিনটি রান্নাঘরও পুড়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়ে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তিনটি সেমিপাকা বসতঘর ও তিন রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রান্নাঘর থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে।