Image description

নীলফামারী জলঢাকায় প্রচন্ড গরমের কারণে চলমান এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২৮টি ফ‍্যানের ব‍্যবস্থা করে দিলেন প্রধান শিক্ষক। 

বুধবার জলঢাকা বালিকা উচ্চ বিদ‍্যালয়ে প্রতিটি রুমে স্কুলের অর্থায়নে নতুন করে ২৮ টি ফ‍্যান সংযোজন করা হয়। এতে করে পরিক্ষার্থীরা গরমের সময় ফ‍্যানের হাওয়ায় ভালো ভাবে পরীক্ষা দিতে পারে। 

সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহিনুর রহমান জানান," গতকালের পরীক্ষার সময় ফ‍্যান না থাকায় পরীক্ষার্থীদের গরমের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাই ফ‍্যানের ব‍্যবস্থা করা।" 

প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন," পরীক্ষার্থীদের কথা চিন্তা করে প্রতিটি রুমে নতুন করে আরও ২৮ টি ফ‍্যান সহ বিভিন্ন কাজ করা হচ্ছে। যাতে তারা র্নিবিঘ্নে পরিক্ষা দিতে পারে।"  

উল্লেখ্য এই কেন্দ্রে আটটি প্রতিষ্ঠানের ৯৩৮ পরীক্ষার্থী থাকলেও  প্রথম দিন নয়জন অনুপস্থিত ছিল।