Image description

বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর খান ওই গ্রামের ওয়াসিম খানের ছেলে। তিনি এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে তানভীর বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করতে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তানভীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানাজ পারভীন সেতু তানভীরকে মৃত ঘোষণা করেন।

মানবকণ্ঠ/ডিআর