ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডভুক্ত জেলাগুলোতে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা এবং এই বোর্ডের অধীনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (বুধবার) এবং ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত থাকবে।
তবে চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ) এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম অঞ্চলের বাইরে) পরীক্ষাসমূহ নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ডগুলোর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments