Image description

ভূমি ও পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

এ সময় সফর সঙ্গী হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান সহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

পরে উপজেলার বারো বিন্দুর ঘাটে নদীর ভাঙ্গন এলাকা ও বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শক করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারকে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় মীর হেলাল বলেন, লংগদু হতে বাঘাইহাট পর্যন্ত কাচালং নদী খননের কাজ অতি শীঘ্রই শুরু হবে এবং আগামী ১ মাস ঋণের কিস্তি দেওয়া বন্ধ থাকবে।