Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ সালিশের মাঝে প্রতিপক্ষের লোকজনের হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

১৮ জুলাই (শুক্রবার) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, আফসার উদ্দিন ও রফিজ উদ্দিন স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে  জহিরুল ইসলামের বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করে ফেলেন। এবিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশ যখন জহিরুল ইসলামের পক্ষে যাচ্ছিল। এসময় ছাত্রলীগ কর্মী রাব্বি, রবিন, শুভ, রনি, আফসার উদ্দিন, রফিজ উদ্দিন, আশরাফ উদ্দিনসহ অজ্ঞাত ৮/১০ জন বেশি অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে জহিরুল ইসলাম ও তার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় জহিরুল ইসলাম, আকাশ, শ্যামল, ঈদুল, রুহুল আমিনকে এলোপাথাড়িভাবে পিটিয়ে আহত করে। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ এম সালাউদ্দিন বলেন, এই ঘটনা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।