Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়াকে শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসককে সফলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নূর নবী ভূঁইয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের সেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শানে সাহেবা জাতীয়-খতীব ফাউন্ডেশন, রূপগঞ্জ শাখার সভাপতি শাহ আহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক মুর্তজা ইমরান উজ্জ্বল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।