Image description

শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমকে আরও যুগোপযোগী করার লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন কাউন্সিলের সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রুয়েটের সেমিনার রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

সভায় রুয়েটের একাডেমিক কার্যক্রমের উৎকর্ষসাধনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করার পাশাপাশি একাডেমিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মতামত দেন সভায় উপস্থিত সদস্যরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় রুয়েটের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও সময়োপযোগী করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএ