ইউপি নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণকে সংগঠিত করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। সকল ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়া এলাকায় ‘এসো কার্নিভাল’-এ জেলা বিএনপি আয়োজিত স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম.এ ওহাব।
আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল, তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডিআর




Comments