Image description

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অভিযানে অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে। 
বিজিবি সূত্রে জানা যায়, ০১ সেপ্টেম্বর (মঙ্গলবার) অধিনায়কের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মারিশ্যা উপজেলাধীন রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল পরিত্যাক্ত অবস্থায় মালিকবিহীন ১৮৫.৯৪ ঘনফুট সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৮,৩৬,৭৩০/- টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ