Image description

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় বৃহস্পতিবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় মোঃ ইউনূস আলী (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সূত্রাপুর ইউনিয়নের হিজলতলী গ্রামের প্রবীণ ইউনূস আলী ভোরে প্রতিদিনের ন্যায় মসজিদে নামাজ পড়তে যায়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে ইউনূস আলী নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেন।
ইউনূস আলী পেশায় সাবেক ব্যাংক কর্মকর্তা ছিলেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এসএ