Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের ছোট যমুনা নদীর বারো শিবালয় মন্দির ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট যমুনা নদীতে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম. এ. ওহাব, জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নদী-নালার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশীয় মাছের বংশবৃদ্ধিতে পোনামাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসএ