Image description

রাঙামাটির বাঘাইছড়িতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসাপাড়া ও বদ্যকলনি এলাকায় অভিযান চালিয়ে মো. শফিক, মো. রাকিব হোসেন ও মো. ফজলু নামে তিনজনকে আটক করা হয়।

বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিশোর অপরাধ দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ তৎপর রয়েছে। কিশোর অপরাধ ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএ