Image description

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে জি কে ক্যানালের পাড়ে তালবীজ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) এ এস এম শমশের আলীর অর্থায়নে উপজেলার চাপড়া ইউনিয়নের মাদুলিয়া ব্রিজ এলাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জি কে ক্যানালের পাড়ে এ তালবীজ রোপণ কার্যক্রম শুরু করা হয়।

কর্মসূচিটির সার্বিক পরিচালনায় রয়েছেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ এস এম সরোয়ার।

তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া গ্রামীণ সড়ক ও খালপাড়ের সৌন্দর্য বৃদ্ধিতেও তালগাছের ভূমিকা রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে জি কে ক্যানালের পাড়ে সবুজায়ন বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

তালবীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জি কে ক্যানালের পাড়ের আরও বিভিন্ন এলাকায় তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হবে।

এসএ