Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাদু সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল সাড় ৮টার দিকে উপজেলার তেলিজানা এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত পাদু সরকার বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা এনামুল সরকারের ছেলে। তিনি পরিবার নিয়ে রায়গঞ্জের তেলিজানা এলাকায় শ্বশুর নুরুন্নবীর বাড়িতে বসবাস করতেন এবং পেশায় একজন গাছ পরিষ্কারের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাদু সরকার। গাছ পরিষ্কারের একপর্যায়ে গাছের কাছে থাকা মেইন বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর