রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।
এ ঘটনায় আক্তার হোসেন নামে এক পথচারী সামান্য আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত পৌনে এগারোটার দিকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজন পথচারী সামান্য আহত হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশের ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।
এসএস




Comments