অভিনব ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশে তাকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন’ এবং ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে দুটি পোস্ট দেন আরিফুর রহমান শান্ত। পোস্ট দুটি ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় কমিশনারের নির্দেশে তাকে জামালগঞ্জের পদ থেকে বদলি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এসএস




Comments