Image description

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন এই মূল্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে বাজুস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের নির্ধারিত দামের তুলনায় সব ক্যারেটের স্বর্ণের দামই কমানো হয়েছে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী (ভ্যাটসহ)

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা (কমছে ৩ হাজার ২৬৬ টাকা)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৭৩ টাকা (কমছে ৩ হাজার ১৪৩ টাকা)।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ১২৪ টাকা (কমছে ২ হাজার ৫৯১ টাকা)।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা (কমছে ২ হাজার ১৫৮ টাকা)।

এর আগে নির্ধারিত মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ভ্যাটসহ বিক্রি হচ্ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। সে হিসাবে নতুন সিদ্ধান্তে ভালো মানের স্বর্ণের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত হ্রাস পেল।

বাজুস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, পরবর্তী নির্দেশ বা ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দর সারা দেশে বহাল থাকবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী নিয়মানুযায়ী মজুরি যুক্ত হবে। এ ছাড়া ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না বলেও সতর্ক করেছে সংগঠনটি।

ডিআর