Image description

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও আকর্ষণীয় গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। নাটক কিংবা ওয়েব ড্রামার ব্যস্ত শিডিউলের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই তরুণ অভিনেত্রী। সেখানে প্রায়শই নিজের জীবনের নানা মুহূর্ত ও ব্যক্তিগত ভাবনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রোবটের ভিডিও প্রকাশ করে অভিনব এক মন্তব্য করেছেন মাহি। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন “মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।”

অভিনেত্রীর এমন ক্যাপশন প্রকাশ্যে আসতেই তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার আমেজ ও তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরাও রিঅ্যাক্ট ও মন্তব্যের ঘরে নিজেদের মজার প্রতিক্রিয়া জানাচ্ছেন। মাহির সেই পোস্টে এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, "রোবটই ঠিক আছে, অন্তত ধোঁকা বা চিট করবে না।" অন্য এক নেটিজেন লিখেছেন, "একেবারে সত্যি কথা, রোবট অন্তত বেইমানি করবে না।"

মাহির এই পোস্টটি কেবলই নিছক কৌতুক নাকি এর নেপথ্যে কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার রসদ রয়েছে—তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালে একটি জনপ্রিয় রিয়ালিটি শোর মাধ্যমে বিনোদন জগতে পথচলা শুরু করেন সামিরা খান মাহি। পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’-সহ বেশ কিছু নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন।

ডিআর